• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ ইউ’কে বাংলা ব্রাঞ্চ পরিদর্শনে বিশিষ্ট জনেরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২২, ১৩:৫৮ অপরাহ্ণ
বিশ্বনাথ ইউ’কে বাংলা ব্রাঞ্চ  পরিদর্শনে বিশিষ্ট জনেরা

আজ ২১ আগস্ট রবিবার দুপুরে ইউ’কে বিশ্বনাথ নতুন বাজারের আল বুরাক শপিংসিটির দ্বিতীয় তলায় অধিষ্ঠিত ব্রাঞ্চটি পরিদর্শন করেন, বিশ্বনাথের টেংরা প্রগতি যুব সংঘের সভাপতি ডাঃ ফারুক আহমদ, টেংরা ক্রিকেট ক্লাবের ম্যানেজার ও ইউ’কে বাংলা দক্ষিণ সুরমা লালাবাজার ব্রাঞ্চের Director আবুবক্কর ও বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন।

এসময় উপস্হিত ছিলেন, ইউ’কে বাংলা বিশ্বনাথ ব্রাঞ্চের Director ও আই এল টি এস লাইফ স্কিল্স এর ট্রেইনার কবির আহমদ নমিক। বিশিষ্টজনেরা Director কবির আহমদ নমিকের সাথে ব্রাঞ্চ বিষয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনে বিশিষ্টজনেরা ব্রাঞ্চের বিভিন্ন কার্যক্রম দেখেছেন ও জেনেছেন আর তা হচ্ছে, প্রসেসিং – Visit Visa, Student Visa, Settlement Visa,

আর ট্রেনিং কার্যক্রম হচ্ছে, IElTS Life Skills, IELTS, Spoken English, Basic Computer, Computer Graphics,

জানাগেছে ইংরেজী ভাষা শিক্ষা কোর্সের প্রশিক্ষক কবির আহমদ নমিক ইংরেজী শিক্ষা কোর্সের বিশ্বনাথের অন্যতম একজন ব্যক্তিত্ব। তার এ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বনাথে বিশেষ ভাবে সমাদ্রিত। প্রতি বৎসরই অসংখ্য ছাত্র ছাত্রী বিভিন্ন কোর্স সমাপন করে দেশ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে যোগ্যতার পরিচয় দিচ্ছে বলে জানাগেছে।

কবির আহমদ নমিক তিনি বিশ্বনাথের টেংরার যুক্তরাজ্য প্রবাসী মরহুম আহমদ আলী লন্ডনীর ছোট ছেলে। তার পিতা আহমদ আলী লন্ডনী যুক্তরাজ্য থেকে স্বদেশে এসে ১৯৯১ সালে ইন্তেকাল করেন তাঁর নিজ বাড়ী টেংরা গ্রামে। কবির আহমদ নমিকের ভাগনা হচ্ছেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমদ।

নমিকের সকল ভাই -বোনই যুক্তরাজ্যে স্হায়ী ভাবে বসবাস করেন এবং তিনিও যুক্তরাজ্যে পাড়িজমাবেন এমন সিদ্ধান্ত জানান তিনি।

পরিদর্শনে বিশিষ্টজনেরা Director কবির আহমদ নমিকের এমন কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সন্তুষ্ট প্রকাশ করেন।

পরিশেষে, Director কবির আহমদ নমিক
বিশিষ্টজনের হাতে তার প্রতিষ্ঠানের ইংরেজী ভাষার উপর প্রণোদিত একেকটি বই উপহার স্বরুপ তাদের হাতে তুলে দিয়েছেন।