• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা ও ভাংচুর বাংলাদেশ সমিতির প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২২, ০৭:১৮ পূর্বাহ্ণ
রোমস্থ বাংলাদেশ দূতাবাসে হামলা ও ভাংচুর বাংলাদেশ সমিতির প্রতিবাদ সভা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে হামলা ও ভাংচুুরের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা করেছেন বাংলাদেশ সমিতি ইতালি।রোমের ফুড অব রোমা রেস্তোরাঁ য় আয়োজিত প্রতিবাদ সভায় কমিউনিটির নেতৃবৃন্দ বলেন দূতাবাস ভাংচুরে উস্কানি দাতাদের খুঁজে বের করা হবে। বাংলাদেশ দূতাবাস প্রবাসে আমাদের এক খন্ড বাংলাদেশ ,আমাদের দেশের পরিচয় বহন করে সেই দূতাবাসে হামলা মানে দেশের প্রতি আঘাত। যে দাবী নিয়ে দূতাবাসের সামনে প্রবাসী বাংলাদেশীরা আন্দোলন করেছে তার সাথে একমত,তবে দূতাবাসে হামলা কোন মতেই সমর্থন করি না। আমরাও চাই সকলে পাসপোর্ট পাক তবে সরকারকে বেকায়দায় ফেলে নয়। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন যারা পাসপোর্ট সমস্যায় ভুগতেছে তারা যাতে পাসপোর্ট পেতে পারে সে ব্যাপারে আপনি সদয় দৃষ্টি দিবেন। বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারীর সভাপতিত্বে ও প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক জহিরুল আলম। যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ বাবুল ও সমাজ সেবক মাহাবুব আলম প্রধানের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন ,বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেন,সংগঠনের উপদেষ্টা আব্দুর রব ফকির,লিটন হাজারী,সিনিয়র সভাপতি ফয়সাল আহমেদ,সমাজ সেবক মামুন ঢালী,আলী আজম,রনি আহমেদ,সহ আরো অনেকে।