বরিশাল অফিস
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীন নগরীর আলেকান্দাস্থ রিফিউজি কলোনীর জমি অবৈধ দখলদার মুক্ত করতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক সরেজমিন পরিদর্শন শেষে বরিশাল জেলা প্রশাসনকে অবৈধ দখলদার মুক্ত করে উক্ত জমি উদ্ধারে কঠোর নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর আলেকান্দস্থ রিফিউজি কলোনীর ৭ দশমিক ৮০ একর জমির অধিকাংশই বেদখল রয়েছে। এছাড়াও সেখানকার বেশ কয়েকটি পুকুর ভরাট করে ভূমিদস্যুরা অবৈধভাবে বাসস্থান গড়ে পরিবেশ বিপর্যয় করেছে। সম্প্রতি বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক পরিদর্শনে এসে দ্রুত সময়ের মধ্যে উক্ত জমি অবৈধ দখলদার মুক্ত করতে সংশ্লিষ্টদের এ নিদের্শনা দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন র্কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত হোসেন সহ সংশ্লিস্টরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক এর নিদের্শনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যেই উক্ত জমি অবৈধ দখলদার মুক্ত করতে অভিযান পরিচালিত করবে জেলা প্রশাসন।