• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল টু পটুয়াখালী মহাসড়কে বাসচাপায় টলি চালক সহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ণ
বরিশাল টু পটুয়াখালী মহাসড়কে বাসচাপায় টলি চালক সহ নিহত ৩

বাকেরগঞ্জ প্রতিনিধি

বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি কাঠের পোল এলাকার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান। মৃতরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার তবিরকাঠি এলাকার আফতার উদ্দিনের ছেলে ট্রলি চালক মো. রাকিব (২০), তার সহযোগী বাখরকাঠি এলাকার নুরুউদ্দি তালুকদারের ছেলে জহিরুল ইসলাম তালুকদার (২২) ও তবিরকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়জিদ হাওলাদার (২০)। সরেজমিন ও প্রতাক্ষ কিছু লোকদের সাথে কথা বললে জানা যায় “হুমায়রা পরিবহনের একটি মিনিবাস যাত্রী নিয়ে বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। আর টলিটি বাখরকাঠি থেকে মালামাল নিয়ে যাচ্ছিলো বোয়ালিয়া বাজারের দিকে। “ট্রলিটি বাসের সামনে ছিলো। এক পর্যায়ে বাসটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গেলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”

এতে ট্রলি উল্টে গিয়ে খাদে পড়ে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মো. দুলাল নামের একজনের ঘরে ঢুকে পড়ে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, “ট্রলি চালকের সহকারী জহিরুল ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় রাকিব ও বায়জিদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। “দুর্ঘটনায় বাসের এক যাত্রী পায়ে সামান্য ব্যথা পেয়েছেন। এছাড়া অন্য কেউ আহত হয়নি। দুর্ঘটনার পর যাত্রীরা অন্য বাসে করে চলে গেছেন।” নিহত জহিরুলের চাচা প্রত্যক্ষদর্শী রাজীব তালুকদার বলেন, “বাসটি দুলালের ঘরে ঢুকে পড়লেও কেউ আহত হয়নি। ঘরের একটু ক্ষতি হয়েছে। তাছাড়া ঘরের মধ্যে ঘুমন্ত একটি শিশু অল্পের জন্য রক্ষা পেয়েছে।”

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, বাকেরগঞ্জের দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিলো। জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন। দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ হরে কৃষ্ণ শিকদার জানিয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে বাকেরগঞ্জ থানার এসআই মনির জানান।