• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরুস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২২, ১২:১৬ অপরাহ্ণ
বামনায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরুস্কার বিতরণ

মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা)সংবাদদাতাঃ

বরগুনার বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (২২ আগষ্ট)জাতীয় শিক্ষা সপ্তাহ ও
জাতীয় শিশু পুরুস্কার ২০২২ উপলক্ষে বিজয়ীদের মাঝে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
বিভাগের উদ্যোগে পুরুস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জোমাদ্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার,
মহিলা ভাইস চেয়ারম্যান রুমী খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্মল চন্দ্র শীল, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার
অধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদারেসীন বামনা উপজেলা শাখার সভাপতি মাওঃ
মুহাম্মদ ইউনুস আলী প্রমুখ। পরে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের
মাঝে পুরুস্কার বিতরণ করেন।