• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ
জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের(বিএমএসএফ) উদ্যোগে জার্নালিস্ট শেল্টার হোমের উদ্বোধণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানী ঢাকার মাতুয়াইলে ফিতা কেটে শেল্টার হোম উদ্বোধণ করেন বীরমুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক আব্দুল মালেক মনি। উদ্বোধণকালে বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশের যেকোন প্রান্ত থেকে আসা যেকোন সাংবাদিকরা শেল্টার হোমের সুবিধা গ্রহন করতে পারবেন। তবে পেশাগত কাজে ঢাকায় আসা সাংবাদিকরা এখানে নামমাত্র খরচে (৩০০ টাকায় তিনবেলা খাবারসহ) থাকা ও খাওয়ার সুবিধা পাবেন। নির্যাতন ও মামলা-হামলার শিকার সাংবাদিকদের এখানে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
তিনি আরও বলেন, সারাদেশের আট বিভাগে আটটি সাংবাদিক প্রশিক্ষন কেন্দ্র গঠনের পরিকল্পনা বিএমএসএফের রয়েছে। ইতিমধ্যে সরকারের নিকট সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছে। আশা করছি দক্ষ সাংবাদিক গড়ে তুলতে সরকার আন্তরিক হবেন।সাংবাদিকদের স্বার্থে শেল্টার হোমের মত গুরুত্বপূর্ণ কর্মকান্ড বিএমএসএফ ভবিষ্যতেও গ্রহন করবে বলেও তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নীলু, ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মীরপুরী, সংগঠনের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আজম অপু, শেল্টার হোমের ইনচার্জ এখলাস উদ্দিন রিয়াদ, কেন্দ্রীয় সদস্য শাহজালাল উজ্জল, মিজানুর রহমান রাসেল, হাজী আব্দুল লতিফ ভুইয়া কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, শিবচর শাখার সম্পাদক বিএম হায়দার আলী, কোষাধ্যক্ষ মাসুদৃর রহমান, সামিয়া ইয়াসমিন প্রিয়া, আব্দুল মান্নান, তামজিদুর রহমান ভুইয়া, আব্দুর রাজ্জাক, আবু সুফিয়ান, ইয়ামিন হাসান শুভ প্রমূখ। শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান। যোগাযোগের ঠিকানা- জার্নালিস্ট শেল্টার হোম, বাড়ি# ৬/২ লেন#১ আমান সিটি, মাতুয়াইল মেডিকেলের সামনে, ঢাকা, হটলাইন : ০১৯৯৪৪৯৮৬২২।