• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২২, ১০:৪৬ পূর্বাহ্ণ
বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

মোঃ ইসমাইল ভোলা।

দ্রব্যমূল্যের উর্ধগতি, নূরেআলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় ভোলা জেলা বিএনপি পার্টি অফিসে সামনে এ কর্মসূচি পালন করা হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে এসে একত্রিত হন দলের নেতা-কর্মীরা।

 

ভোলা সদর উপজেলা বিএনপি আহবায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে ভোলা সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নীর বাহি কমিটির সদস্য ও জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নীরবাহি কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নীরবাহি কমিটির সদস্য হায়দার আলী নেলীন,ভোলা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হারুন আর রশিদ ট্রুম্যান, যুগ্ম-সম্পাদক হুমায়ুন কবির, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ছাত্রদলের সেক্রেটারি আল-আমীন হাওলাদার।
জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল হক।

সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, গত ৩১ তারিখে আমাদের দুই ভাই রক্ত দিয়ে লিখিয়ে গেছেন- তেলের দাম বাড়াবেন না, চালের দাম বাড়াবেন না। আমার দুই ভাই শহিদ হয়ে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গায় করে নিয়েছে। ভোলা মানুষ তাদের কে ভুলবে না।বাংলাদেশ মানুষ তাদের কে ভুলবে না। আমরা এই সরকারের পতন চাই। কেনো সেই দিন আপনারা আমাদের উপরে চওড়া হলেন? আমাদের উপরে গুলি ছুড়লেন? আমি তাদের বিচার চাই! এর বিচার না করা পযন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব।