• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

“ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ববি শিক্ষক দিলআফরোজ”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২২, ০৯:১২ পূর্বাহ্ণ
“ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ববি শিক্ষক দিলআফরোজ”

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং “স্টেপস এহেড” এর প্রতিষ্ঠাতা দিলআফরোজ খানম পেয়েছেন”ইন্সপায়রিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২২”৷

গতকাল বিকাল ৩ টায় ঢাকা এলজিইডি অডিটোরিয়ামে পুরষ্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ইউএন ভলান্টিয়ার্স বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউন উইমেন এবং অ্যাকশন এইড বাংলাদেশ এর যৌথ আয়োজনে লিঙ্গ সমতা ও সমাজ উন্নয়নের জন্য অসামান্য অবদানের জন্য এই পুরষ্কার প্রদান করা হয়েছে৷ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, এলজিআরডি মন্ত্রণালয়ের এমপি তাজুল ইসলাম এবং সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে।

 

পুরষ্কার প্রাপ্তির বিষয়ে দিলআফরোজ বলেন, বিষয়টি অতি আনন্দের। এটা আমাদের স্টেপ এহেডের অনেক বড় অর্জন৷ আমাদের সংগঠনের শিক্ষার্থীরা অনেক ডেডিকেটেড। তাদের পরিশ্রম স্টেপস এহেড’কে অনেক বেশি প্রানবন্ত করে। এই অর্জন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে৷ উল্লেখ্য, একশত বাইশ জন প্রতিযোগীর মধ্যে পনেরো জন নারীকে এই পুরষ্কার প্রদান করা হয়৷