রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ
বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মঙ্গলশী ১নং ওয়ার্ডের মনির হাওলাদারের পুত্র রোহান (৫)শাহিন হাওলাদার এর পুত্র সাইমুম (৩) ২২ সে আগস্ট সোমবার আনুমানিক দুপুর ১২টার মধ্যে পুকুরের পানিতে পড়েন।
তাদেরকে উদ্ধার করে স্থানীয় সরকারী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য আজাদ জানান আমরা বিষয় টি অবহিত হয়েছি। মুকিম আলী হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছি।এছাড়া তিনি জানান বাড়ির উঠনে ফুটবল খেলার সময় ছোট ভাই শাহিন হাওলাদার (৩) পনিতে পরেগেলে তাকে উদ্ধার করতে গিয়ে চাচাতো ভাই মনির হাওলাদার( ৫) সাঁতার না জানায় ঘটনাক্ষেত্রে দুই ভায়েরই মৃত্যু হয় এমন কি উভয়ের হাত জড়ানো অবস্থাতেই লাশ উদ্ধার করেন এ ঘটনায় পুরো এলাকা জুড়ে চলছে শোকের ছায়া।