• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ণ
বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়ায় এক লাখ পাঁচ হাজার মিটার অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বাগধা, আস্কর, খাজুরিয়া এলাকার খাল ও উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার মিটার অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সাখাওয়াত হোসেন জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করেন।