• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় পুড়ে গেছে ৩ ব্যবসাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২২, ১২:২৭ অপরাহ্ণ
গলাচিপায় পুড়ে গেছে ৩ ব্যবসাপ্রতিষ্ঠান

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গলাচিপা উপজেলার খারিজ্জমা বাজারে সোমবার রাতে। এলাকাবাসী জানান, খারিজ্জমা বাজারে আমির হোসেনের মুদি মনোহারি ও ইলেকট্রিকাল সামগ্রীর দোকানের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন ছড়িয়ে পড়লে চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়। প্রথমে স্থানীয়রা এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভান।