দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন গোলাম রাব্বানী সুমন।
মঙ্গলবার বিকেলে উপজেলার নুতন বাজার এলাকায় এ গণসংযোগ করেন সুমন। এসময় নতুন বাজারের প্রত্যেকটি অলি-গলির সকল ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এবং আগামী ১২ সেপ্টেম্বর নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন। এসময়ে গণসংযোগে ইউপি সদস্য কবির মৃধা, মোঃ বাবুল মৃধা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হারুন সিকদার,মোঃ নেছার উদ্দিন, মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন।