• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় খালে বাধ দেওয়ার চেস্টা, প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২, ১৪:০১ অপরাহ্ণ

 

হিজলা প্রতিনিধি \ বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্ধেরহাট সংলগ্ন লেমুলা ও গুয়াবাড়িয়া গ্রামের মধ্যবর্তী এলাকার খাল বন্ধ করে বাত নির্মাণ করার চেস্টা করছে একটি মহল। তার প্রতিবাদে ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় বান্ধেরহাট বাজারে স্থানীয় প্রায় সহস্রাধিক মানুষের অংশগ্রহণ এর মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানবন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় প্রাক্তন বিডিআর সদস্য হাফিজুর রহমান ও আব্দুল মন্নান। এছাড়াও বক্তব্য বক্তব্য রাখেন স্থানীয় মাসুদ কাজী, খোকন তালুকদার, হানিফ কাজী, শাহে আলম বেপারী, মনির হাওলাদার সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন একটি স্বার্থনেসি চক্র সরকারী খাল বাধ নির্মাণ করে মাছ চাষের চেস্টা করছে। এই খালটি একটি গুরুত্বপূর্ন খাল, খালের দুই পাড়ে ইরি মৌসুমে কয়েকটি ইরিগেশন প্রজেক্ট এর মাধ্যমে ধান চাষ করে কৃষকরা। এই খালটি বন্ধ হয়ে গেলে কয়েক হাজার কৃষক বিপাকে পড়বে। এছাড়াও খালের দুই পারে নদী ভাঙ্গন কবলিত এলাকার অনেক পরিবার বসবাস করছে, স্থানীয়দের ধারণা খালি মাছ চাষ করে মুরগির মল ব্যবহার করলে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে। কিন্তু ঘনবসতি পূর্ন এলাকা তদুপরি মাছ চাষের ফলে দুপাড়েই প্রায় ৪০/৫০ ফুট যায়গা ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এমনকি বান্ধেরহার টু ঘোলের হাট সড়কটি ঐ খালের পাশ দিয়েই রয়েছে সেই রাস্তায় সকরারী ১ কোটি ৪০ লক্ষ টাকার ব্যয়ে কার্পেটিং কাজ চলমান সেই কাজ ভেঙ্গে পড়বে। এবং বাজারের পাশেই একটি মসজিদ রয়েছে সেটি ও এখন ভাঙ্গনের হুমকির মুখে। স্থানীয়দের দাবী উক্ত খালটিতে সকাল বিকাল এবং নামাজের সময় কয়েক শত মানুষ ওই পানি ব্যবহার করে। তাই খালটিতে বিশুদ্ধ পানী সরবরাহ করার লক্ষে খালটিতে যাহাতে বাধ নির্মাণ করে কিটনাশক ব্যবহার করতে না পারে সে ব্যপারে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর এর সহযোগিতা কামনা করছে স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানায় ঐ খালটিতে কেহ বাধ নির্মা করতে পারবে না। খালের পানি চলাচলের জন্য যা যা করোনিয় আমরা তাই করব।