• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইভি রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২, ১৪:৫১ অপরাহ্ণ
আইভি রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগের আলোচনা সভা।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ ২১ শে আগষ্ট ২০০৪ সনে বিএনপি-জামাত জোট সরকারের পরিকল্পিত বর্বোরচিত হামলার শিকার হয়ে ২৪ আগষ্ট শাহাদাৎ বরণকারী শহীদ আইভি রহমানের ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক মাসুদ রাড়ি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে শহীদ আইভি রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।