• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২, ১০:৩২ পূর্বাহ্ণ
গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, ফারুক হোসেন মোল্লা, আবদুর রাজ্জাক হাওলাদার সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।