• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ খাঁন ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে অসহায় জাকিয়া বেগমকে ঘর প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২, ০৬:৩৯ পূর্বাহ্ণ
বিশ্বনাথ খাঁন ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে অসহায় জাকিয়া বেগমকে ঘর প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি:-
বিশ্বনাথের সাবান টেংরা চাঁনপুর মৃত তাহির আলীর স্ত্রী অসহায় জাকিয়া বেগমকে টেংরা খাঁন ফাউন্ডেশন ইউ’কের উদ্যোগে আড়াই লক্ষ টাকা ব্যয়ে বসত ঘরের ভিত্তি প্রস্তর স্হাপন গতকাল ২৪ আগস্ট বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে একটি অনুষ্ঠান খাঁন ফাউন্ডেশন ইউ’কের বাংলাদেশের প্রধান প্রতিনিধি কন্ট্রাক্টর জাহিদ খাঁনের সভাপতিত্বে এবং এস এন বি ফেইসবুক চ্যানালের পরিচালক এ কে এম তুহেমের সঞ্চালনায়,

এতে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী জামাল আহমদ, সাবান টেংরা জামে মসজিদের মোতাওয়াল্লী হেলাল মিয়া চৌধুরী, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন।

এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, টেংরা অগ্রণী যুব সংঘের সাবেক কৃতি ফুট্লার কবির আহমদ, টেংরা বটেরতল বাজারের ফার্মেসি ব্যবসায়ী মঈনুল ইসলাম, টেংরা লতিফিয়া সুন্নি সমাজকল্যাণ সংস্হার সভাপতি শিপন আহমদ,

কাতার প্রবাসী মাছুম খাঁন,
টেংরা হাফিজিয়া মডেল মাদরাসার
শিক্ষক কামরুল ইসলাম, লতিফিয়া সুন্নি সমাজকল্যাণ সংস্হার সেক্রেটারি
আব্দুল হামিদ ও রাহাত খাঁন প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন,
টেংরা জামে মসজিদের মোয়াজ্জিন বুরহান উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা খাঁন ফাউন্ডেশন ইউ’কের মানবতাবাদী এমন কার্যক্রমকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন,
খাঁন ফাউন্ডেশন হচ্ছে অত্র এলাকার জন্য মানবকল্যাণে এক মডেল।

প্রবাসীরা হচ্ছেন, দেশ প্রেমিক ও দুর্দিনের বন্ধু। ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। নিঃস্বার্থ ভাবে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রবাসীরা। যদিও তারা প্রবাসে বসবাস করেন কিন্তু প্রবাসীদের হৃদয় থাকে বাংলাদেশে।

তারা বলেন, বাংলাদেশ সরকার জনগণের স্বার্থ রক্ষায় ও দেশের উন্নয়নে যেখানে ব্যর্থ! সেখানে প্রবাসীরা সফল।
তারা আরোও বলেন, বিশ্বনাথের
অনেক অসহায়দের ঘর বাড়ী নেই এখনোও পর্যন্ত কিন্তু বিশ্বনাথ উপজেলা প্রশাসন কর্তৃক কিছু দিন পূর্বে বলা হয়েছিল বিশ্বনাথে শত ভাগ মানুষের ঘর! তা ঘোষণা দেওয়ার প্রক্রিয়া চলছিল। কিন্তু এই প্রক্রিয়ার দ্বিমত পোষণ করেন বক্তারা। বিশ্বনাথে যে সব অসহায়দের ঘর নেই তাদেরকে অনুসন্ধান করে ঘর নির্মাণ করে দেবার সরকারের কাছে আহবান জানান।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রবাসীদের ও টেংরা খাঁন ফাউন্ডেশন ইউ’কে স্বদেশের কল্যাণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।