গৌরনদী প্রতিনিধি \ ৪৭ তম জাতীয় শোক দিবসে মাসব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা, দোয়া-মোনাজাত ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারটায় রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে রাজিহার শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরেকৃষ্ণ হালদারের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীণ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত সহ ১৫ আগষ্ট শাহাদাতবরনকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠি হয়।