• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২, ০৯:১৩ পূর্বাহ্ণ
ইতালি মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

ইতালি প্রতিনিধিঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে পৃথক পৃথক ভাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট রোমের তুসকোলনা কন্সিলিও পার্কে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ ইতালি শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা।২২ আগষ্টের মহিলা আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মেহানি প্রিন্স। সাধারণ সম্পাদক নয়না আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। প্রধান বক্তা ছিলেন ইতালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিব চৌধুরী। এসময় ইতালী আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, ইতালি যুবলীগ,রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানসহ এই আমরা সাথে জড়িত সকলের শাস্তির দাবি করেন। শেষে দোয়া মোনাজাতে গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের সভাপতি মরহুমা আইভি রহমানসহ নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।