• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সুপার মিনিকেট নাম দিয়ে অধিক মূল্যে চাল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে সুপার মিনিকেট নাম দিয়ে অধিক মূল্যে চাল বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইরি ২৮ চাউলকে সুপার মিনিকেট নাম দিয়ে অধিক মূল্যে বিক্রি করার জন্য এক’শ বস্তা চাল মজুদ ও দুই’শ খালি বস্তা রাখার দায়ে মেসার্স পার্থ রাইচ মিলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

সহকারী পরিচালক শামীম হাসান জানান, সদর উপজেলার হরিদাসপুর রাইচ মিলে অন্য চাল সুপার মিনিকেট নামে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় ওই মিল থেকে অধিক মূল্যে বিক্রি করার জন্য মজুদকৃত এক’শ বস্তা চাল ও দুই’শ খালি বস্তা জব্দ করা করা হয়। এসব বস্তায় মূল্য তালিকা ও অনুমোদন না থাকার দায়ে পার্থ রাইচ মিলের মালিক তপন বিশ্বাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে দীর্ঘ দিন ধরে ক্রেতাদের সাথে প্রতারনা করে আসছিলেন বলেও জানান সহকারী পরিচালক। #