• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাকুরা পরিবহনের চালককে পেটালো ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২২, ১০:২৭ পূর্বাহ্ণ

 

প্রাইভেট কারকে ওভারটেক করার অপরাধে সাকুরা পরিবহনের চালককে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে প্রাইভেটকারের যাত্রী এক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত পৌনে দশটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায়।
হামলার শিকার সাকুরার পরিবহনের চালক জুয়েল হাওলাদার (৩৫) অভিযোগ করে বলেন, বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাহিলাড়া এলাকায় একটি প্রাইভেট কারকে ওভারটেক করি। ওই প্রাইভেট কারটি সাকুরার পেছনে গৌরনদী বাসষ্ট্যান্ডে এসে প্রাইভেট কার থেকে কয়েকজন লোক নেমে আমাকে গাড়ির মধ্যে থেকে নামিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার উপর হামলাকারী ওই ব্যক্তির নাম শফিকুল হোসেন টিটু। সে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাকুরার চালক জুয়েল আরও বলেন, প্রাইভেট কারটি ওভারটেক করার সময় আমি কোন ভুল করি নাই। তারপরও ইউপি চেয়ারম্যান ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাকে বেধম ভাবে পিটিয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। তবে সাকুরা পরিবহনের ওই চালককে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।