বিশ্বনাথের অলংকারি ইউনিয়ন আধাঁরে আলো সমাজকল্যাণ সংস্হা কর্তৃক সংস্হার অর্থ ও টেংরা ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক মোর্শেদুর রহমানের উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্য গমণ উপলক্ষ্যে ২৪ আগস্ট বুধবার রাত্রে টেংরা গ্রামে তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানটি সংস্হার সভাপতি এম এস এ আবসান খাঁনের সভাপতিত্বে এবং সংস্হার সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিনের সঞ্চালনায়,
এতে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী ও টেংরা প্রগতি যুব সংঘের সাবেক সদস্য জামাল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী টেংরা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ’কের সাধারণ সম্পাদক এবাদুর রহমান ছোটন, বাংলাদেশ ব্যাংক সিলেট ব্রাঞ্চের অন্যতম কর্মকর্তা আল জাহান, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন,
লালাবাজার ইউ’কে বাংলা পরিচালক আবু বকর, যুবনেতা শাহাদাৎ হেসেন, আওয়ামী লীগের অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, কৃষি ব্যাংক কর্মকর্তা মুহিন খাঁন, বিশ্বনাথ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সদস্য জালাল চৌধুরী,
সংস্হার সহ সভাপতি মাজেদ আহমদ, সাধারণ সম্পাদক আলী আহবাব মাছুম, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন,
এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন,
কন্ট্রাক্টর জাহেদুর রহমান, কন্ট্রাক্টর জাহিদ খাঁন, কাউছার আহমদ, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশফাকুর রহমান, সংস্হার সদস্য আফজাল হোসেন, জামাল আহমদ, হাবিবুর রহমান, বাবুল আহমদ, সুমন আহমদ,সামছুল ইসলাম, কাউছার হোসেন ফয়ছল আহমদ ও টেংরা ইসলামিয়া হাফিজিয়া মডেল মাদরাসার শিক্ষক কামরুল ইসলাম,
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন, সংস্হার প্রচার সম্পাক মাষ্টার জসিম উদ্দিন, টেংরা এটিভির পরিচালক
আলী হোসাইন মোল্লা এটিভি মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন।
এতে টেংরা গ্রামের আরোও দুই জন যুক্তরাজ্য প্রবাসী জামাল আহমদ ও এবাদুর রহমান রহমান ছোটনকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বক্তারা সংবর্ধিত মোর্শেদুর রহমানকে একজন ভালো মনের মানুষ হিসাবে আখ্যায়িত করে করেন। মোর্শেদুর রহমানের মত এমন একজন মানুষকে সম্মান জানানোর জন্য অলংকারি ইউনিয়ন আঁধারে আলো সমাজ কল্যাণ সংস্হার নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বক্তারা এবং মোর্শেদুর রহমানের প্রবাস জীবনের সফলতা কামনা করেন।