স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাম দলগুলোর রাজনৈতিক কমর্কান্ড নিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র বিদ্যমান। সংসদ কায্যকর আছে, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ সব কিছু্ই চলামান আছে। দেশে বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলতে পারে।
আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, কোন রাজনৈতিক দল কর্মসূচী দিয়েছে। কর্মসূচী বাস্তবায়ন হবে কি না, মানবে কি মানবে না সেটা জনগনের বিষয়। তারা যে বিষয় নিয়ে আন্দোলন করেছেন দ্রব্য মূল্য বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি এটা প্রধানমন্ত্রী সম্বনয় করছেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বঙ্গবন্ধু ও জেলখানা হত্যার নেপথ্যের নায়কদের খুঁজে বের করার লক্ষে ‘কমিশন গঠনে’ সমস্ত দেশবাসী উন্মুখ। নেপথ্যের নায়কদের মুখোশ উন্মোচন হওয়া দরকার।
এর আগে দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সমস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তফা কামাল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান. মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যা রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক কমডোর এস এম মনিরুজ্জামান, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. নিজামুল হক, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মো: জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন। #