• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ পুলিশের “বীরমুক্তিযোদ্বা সন্তান ব্যাচ ৯৯” শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২২, ১৬:৫০ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ পুলিশের “বীরমুক্তিযোদ্বা সন্তান ব্যাচ ৯৯” শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশের “বীরমুক্তিযোদ্বা সন্তান ব্যাচ ৯৯” এর নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ পুলিশে সভাপতি আতিক মাহমুদ ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নেতার্মীরা।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্য রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। দোয়ার মোনাজাত পরিচালনা করেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক।

পরে তারা বঙ্গবন্ধুর নমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন। এসময় “বীরমুক্তিযোদ্বা সন্তান ব্যাচ ৯৯” এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #