• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে আগুন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২২, ০৭:২৯ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে আগুন।

>মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ >
মেহেন্দিগঞ্জ পৌরসভার পাতারহাট বন্দরের তেমুহুনি চত্বরে আজ শুক্রবার সকাল সোয়া ১১ টার দিকে ভয়াবহ আগুন লেগে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের টিম, পুলিশ ও স্থানীয় স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা ব্যবসায়ীদের সহযোগিতায় প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষনে মেসার্স সাফাত এন্টারপ্রাইজ নামে একটি ক্রোকারিজের দোকান এবং রাজিন কসমেটিকস নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর আগুনের লেলিহানে মালামালসহ অবকাঠামো পুড়ে নস্ট হয়ে যায়। এ ছাড়াও ধোঁয়ায় এবং পানিতে সোবহান হাওলাদারের পানের দোকান ও বাবুল হাওলাদারের পানের দোকান দুটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুননবী এবং পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।