• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বরগুনায় বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২২, ১৪:৫৮ অপরাহ্ণ
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে বরগুনায় বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

হাওলাদার সোহাগ, বরগুনাঃ
বরগুনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগস্ট) বিকেলে শহরের আদর্শ স্কুল মিলনায়তনে বরগুনা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. ড. মশিউর মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র এ্যাড. শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র রইসুল আলম রিপন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক কমিশনার মোঃ হুমায়ুন কবির।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।