• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পিক-আপ ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১, আহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২২, ১২:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে পিক-আপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে পিক-আপ চালক অজ্ঞাত (২২) নিহত হয়েছে। এতে আগত হয়েছে এক শিশুসহ আরো দুইজন।

আজ রবিবার (২৮ আগস্ট) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ রফিকুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে না পারলেও আহত জান্নাতি (৯) ও তার চাচা হারুনকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ রফিকুল ইসলাম জানান, বাসার মালামাল নিয়ে একটি পিকআপে করে আহতরা ঢাকা থেকে পিরোজপুরের জিয়ানগরে যাচ্ছিলেন।

এসময় পিকআপটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেক্সের যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলে পিকআপ চালক অজ্ঞাত (২২) নিহত হন ও শিশুসহ দুইজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করে। #