• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাহিলাড়ায় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ণ
মাহিলাড়ায় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

গৌরনদী প্রতিনিধি \ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের নির্মম বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাতবরনকারী সকল শহিদদের স্মরনে শোক দিবসের আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলায় মাসব্যাপী ১৫ আগষ্টের কর্মসূচীর অংশ হিসেবে রবিবার বিকেলে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আতিকুর রহমান শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মামুন মোল্লা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আল-আমিন হাওলাদার, পৌর ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর মিলন খলিফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, সহসভাপতি জালাল উদ্দিন সরদার, যুবলীগ নেতা কামাল হোসেন সরদার, রাসেল হোসেন রাঢ়ী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন আকন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ নেতা রাসেদুল ইসলাম সংগীত। শেষে ১৫ আগষ্ট শাহাদাতবরনকারী সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত ও গণভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন দলীয় নেতাকর্মীরা।