মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের মনাই ও কাইজোড়া জলমহালের মধ্যবর্তী স্থানে বাঁশের খুঁটি পুতে ও বড়জাল পেতে অবৈধভাবে মাছ শিকার করায় সেখানে অভিযান চালিয়ে দুটি বড় জাল উদ্ধার করা হয়েছে। সোমবার(২৯আগস্ট) বিকেল সাড়ে তিনটা থেকে ওইদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধর্মপাশা উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণের লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাছান, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, ,স্থানীয় বাসিন্দা শামছুল হুদা বাবু ,আরাফাত আহমেদ লাদেন প্রমুখ। #