• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী হাইওয়ে থানায় বিট পুলিশিং সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২২, ১১:০২ পূর্বাহ্ণ
গৌরনদী হাইওয়ে থানায় বিট পুলিশিং সভা

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী হাইওয়ে থানায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা সোমবার দুপুরে থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে মাদারীপুর রিজিয়ন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম। থানার ওসি শেখ বেল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান দ্বীপ, পৌর কাউন্সিলর সিকদার খোকন, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ আব্দুর রব সিকদার, পুলিশ সার্জেন্ট মাহাবুব ইসলাম, উপ-পরিদর্শক তমাল সহ অন্যান্যরা।