গৌরনদী প্রতিনিধি \ স্বামীর সাথে মোটরসাইকেলযোগে কুয়াকাটায় যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় সুলতানা আক্তার (২২) নামের এক গৃহবধু ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী বাবু চৌকিদার ও তার শিশুপুত্র আয়ান (৩) গুরুত্বর আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সোয়া নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রæতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গাছের স্তুপের উপর আছড়ে পরলে ঘটনাস্থলেই ওই গৃহবধু নিহত হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন।