• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে নরসিংদির বেলাব উপজেলা সমিতির বার্ষিক আনন্দ ভ্রমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২২, ১৭:৩৯ অপরাহ্ণ
রোমে নরসিংদির বেলাব উপজেলা সমিতির বার্ষিক আনন্দ ভ্রমন

ইতালি প্রতিনিধিঃ প্রবাসে শত ব্যস্ততার মাঝে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত করতে প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে আয়োজন করা হয় বার্ষিক বনভোজন সহ আনন্দ ভ্রমনের। দুই শতাধিক নরসিংদি তথা বেলাব উপজেলার প্রবাসীদের নিয়ে এ বছর আনন্দ ভ্রমনের এই আয়োজন করা হয়। ইতালিস্থ নরসিংদী জেলা বেলাব উপজেলা প্রবাসী কল‍্যাণ সমিতি উদ্যোগে বার্ষিক বনভোজন ২০২২ লাগো দি বলসেনাতে অনুষ্ঠিত হয়েছে। বেলাব উপজেলা প্রবাসী কল‍্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান (পাভেল) এর তত্ত্বাবধানে আয়োজক কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন জেলা সমিতির সহ সভাপতি রহমত উল্লাহ (প্রধান),বেলাব উপজেলা সমিতির উপদেষ্টা ইয়সিন হোসেন (রাজিব) ,বেলাব উপজেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রতন মিয়া । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপদেষ্টা কামরুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদি জেলা সমিতির উপদেষ্টা মোহাম্মদ শহীদ মিয়া, উপদেষ্টা আব্দুল হক,নরসিংদি জেলা সমিতির সভাপতি আল মাহমুদ( রফিক) ,সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপুল,সহ সভাপতি ফজলুল হক( সরকার), সিনিয়র সহ সভাপতি দ্বীন মোহাম্মদ জামান, পমেজিয়া থেকে সহ সভাপতি মিজানুর রহমান,সহ সভাপতি আব্দুল মোতালেব (নয়ন),রায়পুরা উপজেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক এমরান (হোসেন) সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় র্্্যফেল ড্র সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।