• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ নিজ শয়ন কক্ষ থেকে আসিফ খন্দকার (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের উত্তর বাউরগাতী গ্রামে। নিহত আসিফ ওই গ্রামের শাহ আলম খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী দোকানে চা পান করে বাসায় যায় আসিফ। সকাল সোয়া আটটার দিকে নিজ শয়ন কক্ষে পরিবারের সবার অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে আসিফ। আগামী পনের দিনের মধ্যে আসিফের কুয়েত যাওয়ার কথা ছিলো।
গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরধরে আত্মহত্যা করেছে আসিফ। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।