গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় ইউনিয়নের সুবিধাভোগী পরিবারদের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়নের দুইটি পয়েন্ট মঙ্গলবার দিনব্যাপী ইউপি সদস্যদের উপস্থিতিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১০৭৬ টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করেন টিসিবি’র নিয়োগকৃত ডিলার রতন হাওলাদার।