মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত ১৫ ই আগষ্ট শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাত সন্ত্রাস,নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। জামাত-বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকল নেতাকর্মীদের আহবান জানান। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, আবদুল কাদের ফরাজি, শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, আবুয়াল তছলিম খান, আবদুল হামিদ, নান্নু কাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাংবাদিক নজরুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ।