• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২২, ১৬:৩১ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় ইউনিয়নের সুবিধাভোগী পরিবারদের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিতরণ করা হয়েছে।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়নের দুইটি পয়েন্ট মঙ্গলবার দিনব্যাপী ইউপি সদস্যদের উপস্থিতিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১০৭৬ টি পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিতরণ করেন টিসিবি’র নিয়োগকৃত ডিলার রতন হাওলাদার।