• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের বেনাপোল ২০বোতল ফেন্সিডিল সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ণ
যশোরের বেনাপোল ২০বোতল ফেন্সিডিল সহ আটক ১

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০আগষ্ট) সকাল আনুমানিক ৯:০৫ মিনিট বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় (পশ্চিম পাড়া) গ্রামস্থ জামে মসজিদের পাশে জনৈক রাশেদের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আসামি , বেনাপোল পোর্ট থানার ইয়াছিন (২১),পিং আকমান, সাং-ভবেরবেড়,জেলা যশোর।।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার পুলিশ ভবেরবেড় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ তাদেরকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ওসি বলেন,আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।