• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কিশোর গাং প্রধান জিহান এখন হিজলার আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২২, ১৩:৪৮ অপরাহ্ণ
কিশোর গাং  প্রধান জিহান এখন হিজলার আতঙ্ক

হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলায় কিশোর গ্যাং প্রধান জিহান এখন হিজলার আতঙ্ক।
৩১ শে আগষ্ট দুপুর ২ টায় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে টেপির খাল সংলগ্ন এলাকায় ইটদিয়ে এলোপাতারি মারধর করে রক্তাক্ত করে স্যানেটারী মিস্ত্রী কে কিশোর গ্যাং প্রধান জিহান ও তার সহযোগীরা।

হামলা আহত ছোবাহান জমাদ্দারের ছেলে ইয়ামিন জমাদ্দার(৪০) হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছে ভর্তি আছে।
হাসপাতালে চিকিৎসাধীন ইয়ামিন জমাদ্দার জানায় বাড়ির সামনের মসজিদে জোহরের নামাজের ইমামতি শেষে ঘরে যায়। তখন মতিন হাওলাদারের ছেলে দিহান, মতিন সিকদারের ছেলে আবদুল্লাহ সহ কয়েকজন গালিগালাজ করে ঘরের বাহিরে আসতে বলে। তাদের ডাকচিৎকারে আসে পাশের লোকজন জড়ো হয়। তখন ঘরের বাহিরে আসলে তারা এলাপাতাড়ী মারপিট করে। ইট দিয়ে মাথায় আঘাত করে। তিনি আরো জানায় তার বোনের সঙ্গে জমি নিয়ে র্দীঘদিন দ্বন্ধ চলে আসছে। তাই তার বোন কিশোর গ্যাংয়ের এই দল ভাড়া করে আনছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন জানায় কোনো ধরনের কিশোর গ্যাং কিংবা সন্ত্রাস ছাত্রলীগ হতে পারে না। এই কিশোর গ্যাংরা ছাত্রলীগের নাম ব্যবহার করে ছাত্রলীগের সুনাম নষ্ট করছে। তবে বাস ভাঙচুর সহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকালাপ মারপিট করে আসছে এই কিশোর গ্যাংরা। দলীয় কিছু নেতাকর্মীর ছত্রছায়ায় তারা এসব করছে বলে জানান।
স্থানীয় নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, এই কিশোর গ্যাংরা দিন দিনই শক্তি হচ্ছে যা পুলিশের অজানা নয়। এরা প্রতিনিয়তই বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবী করে, চাঁদার টাকা না দিলেই তাদেরকে বেধম মারধর করে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় কর্মরত সহকারী উপ পরিদর্শক সুমন জানায় দুপুরে রক্তাক্ত অবস্থায় থানায় আসলে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এখনো লিখিত অভিযোগ দেয়নি।
এ ঘটনায় কিশোর গ্যাং এর কাউকে পাওয়া যায়নি।