• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ডুবে আহত ছাত্রলীগের নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২২, ১০:৫০ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ সড়ক দূর্ঘটনায় পঙ্গুত্ববরনকারী বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগ নেতা মাসুদ রানা সেরনিয়াবাত (২৭) পানিতে ডুবে গুরুত্বর আহত হয়েছে। গুরুত্বর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত রানা উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আব্দুল খালেক সেরনিয়াবাতের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া জানান, সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে পঙ্গুত্ববরনকারী ছাত্রলীগ নেতা রানা সেরনিয়াবাত হুইল চেয়ারে চলাফেরা করতো। মঙ্গলবার (৩০ আগষ্ট) দিবাগত রাত বারটার দিকে হুইল চেয়ারে করে নিজ বাসা থেকে বের হয়ে পরিবারের সবার অজান্তে ঘরের পার্শ্ববর্তী ডোবার পানীতে পরে যায় রানা। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে গুরুত্বর ভাবে অসুস্থ হয়ে পরলে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরন করেন রানা।
ছাত্রলীগ নেতা রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।