উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছে।
গত ৩০ আগস্ট সকাল ১১ টায় উজিরপুর উপজেলার সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির প্রথম সভা গভর্নিং বডির সভাপতি ও সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহীন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় গভর্নিং বডির ছাত্র অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের সম্মিলিত আলোচনাআন্তে, সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনকে তৃতীয় বারের জন্য সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত গভর্নিং বডির সদস্য হিসেবে মনোনীত করেন।
Attachments area