• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের নিয়ে কটুক্তি করলেন বাকেরগঞ্জের কলসকাঠী ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২২, ০৬:৫৬ পূর্বাহ্ণ
সাংবাদিকদের নিয়ে কটুক্তি করলেন বাকেরগঞ্জের কলসকাঠী ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদার

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
টাকা দিলে সাংবাদিকরা লেখে আপনারা জানেন না। মরা মানুষকে জীবিত করে আপনারা কি বলেন এরকম কথা বলে সাংবাদিকদের বিরুদ্ধে বিষোদগার ও অশালীন মন্তব্য করেন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭ টার সময় কলসকাঠী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শোকসভার অনুষ্ঠানে তিনি এ বক্তব্য প্রদান করেন।

জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, কলসকাঠী ইউনিয়নের ৩০-৩৫ টি ব্রিকফিল্ড রয়েছে। সাধারণত চরের মাটি কেটেই ওইসব ব্রিক ফিল্ডে মাটি বিক্রি করা হয় এবং তা দিয়ে ইট তৈরি করা হয়। ওই চরটি পটুয়াখালী জেলার। যাদের জমি তারা কিছু বলছেনা, তাহলে আপনারা কাদেঁন কেন।

তিনি আরও বলেন, নদী ভাঙ্গুলী ও যাদের সরকারি জমি দেয়া হয়েছে তারা এক কোদাল করে বিক্রি করে। ওই মাটি কেটেইতো ইটের ভাটায় যায়, নাকি মঙ্গল গ্রহ থেকে মাটি আসবে। এভাবেই মাটিকাটা সিন্ডিকেটের প্রতি তার সমর্থন ব্যক্ত এবং তার সাথে জড়িত থাকার কথা স্বীকার অকপটে স্বীকার করেন ইউপি চেয়ারম্যান মুন্না তালুকদার।

ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারকে এ বিষয় জানতে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জাতীয় শোক সভার অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তি করায় উপজেলার সাংবাদিকরা ফুঁসে উঠেছে। তাদের এ ক্ষোভ যেকোনো সময় বিক্ষোভে রুপ নিতে পারে।