গৌরনদী প্রতিনিধি \ বরিশালের উজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরদার নান্টু (৭০) বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।