• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালি আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১৪:০৬ অপরাহ্ণ
ইতালি আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

ইতালি প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা করেছে ইতালি আওয়ামী লীগ।ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায়
বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবিব চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম হাদি,আবু তাহের,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,জামান মোক্তার সহ আরো অনেকে। এসময় ইতালি আওয়ামী লীগ, ইতালি যুবলীগ,রোম মহানগর আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা এ সময় বঙ্গবন্ধু হত্যার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিদেশ থেকে এনে ফাঁসি কার্যকর করার দাবি করেন।