হাওলাদার সোহাগ, বরগুনাঃ
গতকাল রোজ বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এর ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনা সদর উপজেলাধীন পাঁচটি শাখায় একই দিনে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সম্মেলন।
সকাল ১০ টায় বরগুনা সদর উপজেলার কার্যালয়ে উপজেলার উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফরম এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওঃ বাকীবিল্লাহ, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি জে এম ইমরান হোসেন মনির।
বিকাল ৪ টায় চারটি শাখায় আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়, ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়ীয়া বাজারে, ৭ নং ঢলুয়া ইউনিয়নের লেমুয়া বাজারে, সাংগঠনিক থানা বাওয়ালকার মাদ্রাসা কমপ্লেক্সে ও বরগুনা কারিমিয়া মাদ্রাসায়।
এতে অতিথি ছিলেন বাংলাদেশ কোরান শিক্ষা বোর্ড এর বরগুনা জেলা সভাপতি মাওঃ আব্দুল কাদের পীর সাহেব বাওয়ালকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সামাজ কল্যান সম্পাদক ও সদর উপজেলা সেক্রেটারি মাওঃ ইদ্রিসুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আবু সালেহ, হাফেজ মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মাওঃ রেজাউল করিম, প্রচার সম্পাদক মাওঃ রুহুল আমিন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি জে এম ইমরান হোসেন মনির, সহ সভাপতি হাবিবুর রহমান রায়হান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মুতাসিম বিল্লাহ আল মামুন, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক এম মাহাদী হাসান আল হাদী, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক শাহ মোঃ ছগির হোসেন, অর্থ ও কল্যান সম্পাদক সফিকুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি সোলায়মান, সহ সভাপতি আবু রায়হান সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তাগণ বক্তব্য শেষে শাখা গুলোর কমিটিতে সভাপতি সহ-সভাপতি ও সাধারন সম্পাদকগণের নাম ঘোষণা করেন।