• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মন্তেভেরদে বাসীদের ফ্যামেলি বনভোজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ণ
মন্তেভেরদে বাসীদের ফ্যামেলি বনভোজন

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে মন্তেভেরদে বাসীদের উদ্যোগে
ইতালি প্রবাসী মন্তেভেরদেবাসীর বেড়ে ওঠা শিশু-কিশোরদের বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে পরিচয় করিয়ে দিতে হামিদুর রহমান বুলেট,রইছ উদ্দিন রাকিব ,রাসেলের সার্বিক তত্ত্বাবধান ফ্যামিলি বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোমের পাশেই লাগো দি বোলসেনায় উদ্দেশ্য সকালে বাসযোগে রওনা হয়। বোলসেনায় পৌছে সবাই বাঙালী বাহারী মুখরোচক খাবার খায়।খাবার শেষে যে যার মত ঘুরতে বের হয়। এরই মধ্যে হানা দেয় বৃষ্টি । বৃষ্টি শেষে সবাই আনন্দ উৎসব শেষে ফিরে আসে রোমে। এ সময় হামিদুর রহমান বুলেট বলেন প্রবাসে শত ব্যস্ততার মাঝে আমাদের সন্তানদের সময় দিতে হয়। বড় বড় পিকনিকের আয়োজন করলেও এবারের আয়োজন ছিল ভিন্ন। একটি বাসযোগে বন্ধুদের পারিবারিক উৎসবের আয়োজন করি।