• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের আস্থার প্রতীক ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ০৪:১৩ পূর্বাহ্ণ
মানুষের আস্থার প্রতীক  ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি

সাল টা ২০১৭ খ্রী, বাকেরগঞ্জ উপজেলায় সদ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে বাড়ি ফেরা যুবকের মনে হল দেশের মানুষের জন্য, যুব সমাজের জন্য কিছু করতে হবে। এমন যুব সমাজ করতে হবে, যে যুব সমাজ হবে সমাজের মানুষের সেবকের ভুমিকায়। যেকোন দূর্যোগে তাদের কে কাছে পাবে অসহায় মানুষ। যে ভাবনা সে কাজ ২০১৭ সালেই তার বন্ধুবান্ধব স্কুল কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদেরকে নিয়ে গঠন করা হল “ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি” নামের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবি যুব সংগঠন। সেই থেকে পথ চলা শুরু এখনও চলছে সেই পথ । যে কোন প্রকৃতির দূর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে তারা ঝাঁপিয়ে পরেন স্বেচ্ছায়। এছাড়াও তারা যুব সমাজকে মাদকমুক্ত করতে “সচেতনতা মূলক ক্যাম্পেইন” পরিচালনা করে থাকেন বিভিন্ন স্কুল কলেজে। বাল্যবিবাহ রোধে পারিবারিক পর্যায়ে আলোচনা থেকে শুরু করে উঠান বৈঠক সর্বোচ্চ চেস্টা করে যাচ্ছে সমাজকে সুন্দর করতে। এছাড়াও সংগঠনটি মেয়েদের মাসিক কালিন স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুলে স্বাস্থ্য কর্নার স্থাপন ও স্যানিটারি ন্যাপকিন বিতরন , রক্তদান কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও স্কুলে পরিবেশ বান্ধব ময়লা ফেলার ঝূড়ি বিতরণ, ধর্ষনের প্রতিবাদে মানব বন্ধন সহ নদী রক্ষায় বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করে আসছে। ২০১৯ সালে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন লাভ করে সংগঠনটি । যে কাজে অন্যরা ভয় পায় সেই কাজগুলো করতে যাওয়াটাই এদেরকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে। মানুষের মাঝে ভরসা তৈরী করেছে একই কারনে। করোনা মহামারির সময় মানুষ যখন ঘর থেকে বের হতে ভয় পেতো, কেউ কারো কাছে যেত না সব কিছু লক ডাউন। তখন প্রাণীদের খাবারের কথা ভেবে শুরু করে পশুখাদ্য বিতরন। করোনা কালিন সময় সকল কে মাস্ক পরতে উদ্ভুদ্ধ করলে অভিনব প্রচারণা শুরু করে “নো মাস্ক নো সার্ভিস” ক্যাম্পেইন। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর তারা স্বারক লিপিও প্রদান করেন। এবং সমগ্র বাকেরগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে প্রচরণা স্টিকার ছড়িয়ে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবিরা। করোনা আক্রান্ত রোগীদের কাছে খাবার পৌছে দেয়ার কাজটাও তারাই করেছেন স্বেচ্ছায়। মহামারির সময় যে সকল ডাক্তার,নার্স, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী পাশে ছিলেন তাদেরকে তারা জানিয়েছিলেন ধন্যবাদ “Thank you লেটার” ফুল দিয়ে। ২০২১ সালে যখন করোনা টিকা প্রদান করা শুরু হল: টিকা প্রদান কর্মসূচিতে কাজ করার আগ্রহ প্রকাশ করে ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটি। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এ প্রস্তাবে সাধুবাদ জানিয়ে কাজ করতে দিলেন অত্র বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুরুর দিকে তেমন কারো আগ্রহ ছিলো না টিকা নিতে। স্বেচ্ছাসেবিরা সকল স্বাস্থ্য বিধি মেনে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে টিকা নিতে আগ্রহী করে তোলার কাজ শুরু করলেন। মানুষ ও ধীরে ধীরে আগ্রহী হল টিকা নিতে। পর্যায়ক্রমে গণ টিকা ও স্কুল পর্যায় টিকা দানে অগ্রণী ভুমিকা পালন করে আসছে সংগঠন টি ২০২১ সালে ডায়রিয়ায় প্রকোপ দেখাদেয় বাকেরগঞ্জ উজেলায় হাসপাতালে ডায়রিয়ায় রোগীদের কে সামলাতে হিমসিম। ঠিক তখনই ডাক্তার নার্সদের সাথে সহযোগী হিসেবে এগিয়ে আসে সংগঠন টি ডায়রিয়ায় রোগীদের কে সেবা প্রদানে। জলবায়ু ও পরিবেশ নিয়ে প্রতি বছর একাধিক বার বৃক্ষ রোপন অভিযান, স্কুল ক্যাম্পেইন পরিচালনা করে যাচ্ছে। অনেক স্কুলের নাম শুনলেও আপনি হয়তো “বেদে স্কুল” নাম টি প্রথম শুনছেন। বেদে স্কুল টিও তাদের হাতে প্রতিষ্ঠিত। বেদে স্কুলে ৫-১২ বছরের শিশুদের কে অক্ষরজ্ঞান ও জাতীয় সংগীত শেখানো হয়। এছাড়াও অসহায় মানুষের পাশে দাড়াতে সর্বদা সরকারের সহযোগী হিসেবে কাজ করে থাকে সাংগঠনটি। কয়েক মাস আগে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে তথ্য দিয়ে ও আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি । কথা হয় সাংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি শাহারিয়ার রিজভী এর সাথে। একান্ত আলাপে তিনি বলেন ” আমি চেয়েছিলাম যুব সমাজ মাদক থেকে দূরে থাকুক এবং সামাজিক কাজে মনোনিবেশ করুক। যুব সমাজকে ভালো কাজে উদ্ভুদ্ধ করাই ছিলো মূল লক্ষ্য। আলহামদুলিল্লাহ আমরা তা পেড়েছি , এখন অনেক সদস্য আছে আমাদের যেটা শুরুর দিকে ছিলো না। সকলেই স্বেচ্ছাসেবি । সমাজের অসহায় মানুষকে বিভিন্ন ভাবে সহায়তা করে থাকেন। এখন অনেকেই কোন সমস্যায় পরলে আমাদের জানায়। আমরা সাধ্যমতো চেস্টা করি। আমার কাছে কারো উপকার করতে পারলেই ভালো লাগে সকলের সহযোগীতায় এই ধারাটি ধরে রাখতে চাই যাতে সকলে সংগঠনটির প্রতি মানুষের আস্থা থাকে। প্রতিকূল পরিস্থিতিতে পরলে যেন মানুষ আমাদের বিনা দ্বিধায় স্বরণ করে। আমরা আমাদের যথাসাধ্য চেস্টা করে যাবো “