• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় বিদ্যুতপৃষ্ঠে গৃহবধু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরা গ্রামে বিদ্যুতপৃষ্ঠে শিপ্রা হালদার (৩০) নামের এক গৃহবধু নিহত হয়েছে। নিহত শিপ্রা ওই গ্রামের রতন কুমার হালদারের স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহতের স্বামী দিনমজুর রতন কুমার হালদার জানান, বৃহস্পতিবার সকালে ভেজা হাতে ফ্যান চালাতে গিয়ে বিদ্যুতায়িত হয় শিপ্রা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তরিকুল ইসলাম শিপ্রাকে মৃত বলে ঘোষণা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, খবরপেয়ে নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।