• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে খোলা বাজারে চাল বিক্রয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১২:৪৮ অপরাহ্ণ
ফুলবাড়ীতে খোলা বাজারে চাল বিক্রয়ের উদ্বোধন

ইমরান হোসাইন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস) ও টিসিবির কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে খাদ্য শস্য বিক্রয় কার্যক্র‌মের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে পৌর শহ‌রের চৌধুরী মোড়ে এ উ‌দ্বোধন অনু‌ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এর সভাপ‌তি‌ত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য শস্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দীন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) অনিমেষ কুমার সাহা, ডিলার আব্দুস সাত্তার প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মঈন উদ্দিন জানান, পৌর শহরের চারটি ডিলার কে প্রতিদিন ২টন করে, ৮টন চাল বরাদ্দ দেয়া হবে। এর মধ্যে থেকে ওএমএস এবং টিসিবি গ্রাহকদের কাছে ৩০টাকা কেজি দরে জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি করে চাল বিক্রয় করবে। সেই সাথে উপ‌জেলার সাত‌টি ইউনিয়নের প্রতিটিতে ২জন করে ১৪জন ডিলারের মাধ্যমে জনপ্রতি ৩০কেজি করে ১৫ টাকা কেজি দরে গ্রাহকদের কাছে চাল বিক্রি করা হবে।