• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় বি এন পির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১৫:১০ অপরাহ্ণ
হিজলায় বি এন পির প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধা।

হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলায় জাতীয়তাবাদী দল বি এন পির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের বাধার মধ্য দিয়ে এই দিনটি পালন করেছে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা ,কেক কাটা দোয়া ও মোনাজাত আনন্দ র‌্যালী।

১ সেপ্টেম্বর সকাল ৮ টার সময় উপজেলা বি এন পির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
পরে সকাল ৯ টার দিকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে আসলে পুলিশের বাধায় পরে।তখন প্রশাসনের বাধা উপেক্ষা করে র‌্যালীটি উপজেলা সদর টেকের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভায় সভাপতিত্ব করেন বরিশাল উত্তর জেলা বি এন পির সদস্য মেজবাহ উদ্দিন চৌধুরী অপু ,সঞ্চালনা করেন উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক এডঃ নুরুর আলম রাজু।
এ সময় উপস্তিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আফছার উদ্দিন হাওলাদার, হিজলা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য আলী আহমেদ হাওলাদার, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক নায়েক নাজমুল, মোহাম্মদ গিয়াস দেওয়ান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন খোকন, হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলাইমান মোল্লা,, বড়জালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি স.ম হুমায়ুন কবির,বারেক মাঝি,ফুয়াদ দেওয়ান,জহিরুল হক নবু হাওলাদার,মাইনুল হাচান সম্রাট প্রর্মূখ।
এছাড়াও উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে শতশত নেতাকর্মী প্রতিষ্ঠাবাষির্কী পালনে উপস্তিত ছিলেন।