• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা পৌরসভার অর্থ্যায়নে ফিটনেস জিম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১৪:০৯ অপরাহ্ণ
গলাচিপা পৌরসভার অর্থ্যায়নে ফিটনেস জিম উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
স্বাস্থ্য সচেতনতা, ও সুস্থ্য জীবন গড়ার লক্ষে, গলাচিপা পৌরসভাথর অর্থ্যায়নে পৌর ভবনে ফিটনেস জিম এর শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে জিম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, গলাচিপা থানা অফিসার ইনচার্জ ( ওসি)এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগ সদস্য মাঈনুল ইসলাম রনো, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেতৃ ও পৌর মেয়রের মাতা নুরুন্নাহান বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আহসানুল হক তুহিন। অনুষ্ঠানে পৌরসভার সকল কাউন্সিলর, সূধীসহ পৌর নির্বাহী সচিব মো. মাসুম বিল্লাহ ও প্রশিক্ষক হিসেবে মাঈনুল ইসলাম আফ্রিদী উপস্থিত ছিলেন। পৌর নাগরীকদের ও যুব সমাজকে সুস্থ্য জীবন গড়ার স্বার্থে পৌর মেয়র এই জিম প্রতিষ্ঠা করেন।