গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে বুধবার দিবাগত রাতে ফের চারটি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। খবরপেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানা পুলিশের সদস্যরা।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের ড্রীম ফ্যাশন, অধিকারী ইলেকট্রনিক্স, সিকদার ফ্যাশন ও ঈমানদার ইত্যাদি বাজার নামের চারটি ব্যবসায়িক দোকানের টিনের চালা কেটে দোকানে ঢুকে নগদ টাকা, আইপিএসের ব্যাটারী ও মালামাল নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরেরা। পরপর দুইটি চুরির ঘটনায় দুপুরে দোকান বন্ধ করে চুরির প্রতিবাদ জানিয়েছেন বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা।